Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৭

তপন মহন্ত-র কাব্যগ্রন্থ ‘সময় অস্থিময়’

তপন মহন্ত - র কাব্যগ্রন্থ ‘ সময় অস্থিময় ’   কবিতা যে কবির কতখানি গরজের ধন , আশা নিরাশার জ্বলন্ত প্রতিবেদন - তা এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতার মাধ্যমে সপাট চমৎকারিত্বে তুলে ধরেছেন কবি তপন মহন্ত । প্রতিবাদী মননের সোজাসাপটা বহিঃপ্রকাশের মাধ্যমে তথা শ্লেষ , ব্যঙ্গ ও উপহাসের সুচতুর শব্দ বিন্যাসে এক একটি কবিতা যেন হয়ে উঠেছে নিষ্ঠুর সময়ের তির্যক প্রতিবেদন । কবি তপন মহন্তের জন্ম নিম্ন অসমের বঙাইগাঁও - এ । কর্মসূত্রে তেজপুর মানসিক হাসপাতালের প্রশাসনিক পদে কর্মরত । এ অবস্থায় জীবনের নানা ঘাত প্রতিঘাত চোখের সামনে প্রত্যক্ষ করে ঋদ্ধ হয়েছে তাঁর কবি মানসিকতা । মরাভরালির চরে , জিয়াভরালির কুলুকুলু বহমানতায় কঠোর বাস্তবের নানা প্রহসন তাই স্বভাবতই জ্যান্ত হয়ে ধরা দিয়েছে তাঁর কবিতায় । আলোচ্য গ্রন্থটি কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ । এ যাবৎ তাঁর মোট ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।     প্রথমেই উল্লেখ করতে হয় চমৎকার একটি প্রচ্ছদের । এঁকেছেন একাধারে চিত্রশিল্পী এবং সাহিত্যিক উদয়ন বিশ্বাস । যুগ পুরোনো একটি জীর্ণ সময় মাপক ঘড়ির উপর মানানসই নামলিপি প্রথমেই পাঠক মনে জাগিয়ে তোলে অনুসন্ধিৎসার...