Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৭৮

হৃদমাঝারের গান

  হৃদমাঝারের গান একটি মাত্র আহ্বান রব - এসো ,   ভেসে আসে যেন কোন সে সুদূর হতে -   আমার সত্ত্বা জুড়ে উছল পারাবার। অনন্ত কাল প্রতীক্ষা শেষে সে রব কে জানে কোন আবছা ঈশারা ,   আমার পানসি চলে ছুটে কল্পনার ওই মাঝনদীতে।   আমি ছুটেই চলি আকুল বাসনায় মুখিয়ে চলি আগুন পথে দগ্ধ হবো আপাদমস্তক তোমার সাথে পতঙ্গ আমি ছুটে চলি বার বার। সঘন এই ছুটে চলা - কোন সে দিশায় ,   দিশেহারা আমি মুক্তির পথ চেয়ে থাকি এত ভালোবাসা , এত অত্যাচার -   ললাট পাশের শ্বেতশুভ্র উপস্থিতি   হয় না মানানসই - এমন কালে আর।   পেরিয়ে এসেছি মাঝনদী কবেই এবার তো শুধু সামনে তাকিয়ে চলা স্থায়ী ঘরের ঠিকানা খুঁজে নেওয়া।   পেছনে আর নাই যে সময় তাকাবো এবার অসমাপ্ত দায় মেটানোর পালা বেমানান এই হৃদমাঝারের গান প্রাণপণে আমি আটকে রাখি তাকে।