Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ২৯-১০-২০২১

‘রামধনু’ - গল্প যেখানে ভাবতে শেখায়

একেবারেই সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি , গল্পকার দোলনচাঁপা দাসপাল - এর প্রথম গল্পগ্রন্থ ‘ রামধনু ’ । নামকরণেই চমক । আজকাল বৌদ্ধিক মহলে সচরাচর উচ্চারিত হয় না এই শব্দটি । তার চেয়ে রংধনুতেই স্বচ্ছন্দ অধিকাংশ সাহিত্যসেবী । দোলনচাঁপা প্রথমেই গড্ডলিকার বিপরীতে সন্তর্পণে রেখেছেন পা । অথচ ‘ রামধনু ’ নামের গল্পটির কিন্তু অনায়াসে হতে পারত অন্য নাম । কিন্তু গল্পকার এখানে নিজের স্বতন্ত্র সত্ত্বা , আভিজাত্যের পরিচয় দিয়েছেন একেবারেই তাঁর নিজস্ব চিন্তাধারায় , মতাদর্শে । এবং এই কথাটিই আগাগোড়া উচ্চারিত হয়েছে সমগ্র গ্রন্থ জুড়ে । তাঁর ব্যতিক্রমী চিন্তাধারা একেবারেই যে স্বতন্ত্র ধারার সেই ছাপটি স্বচ্ছ জলের মতোই স্পষ্ট ফুটে উঠেছে প্রতিটি গল্পে । সাধারণ চিন্তার বাইরেও যে একটি জগৎ আছে , নিত্য দিনের চোখে দেখা ঘটনাবলির ভেতরেও যে লুকিয়ে থাকে ভাবনার অতীত গল্পকথা সেই সত্যটিই চোখে আঙুল দিয়ে উদ্ভাসিত করে দেখিয়েছেন গল্পকার । ১১১ পৃষ্ঠার এই সংকলনে সন্নিবিষ্ট হয়েছে মোট ১১ টি গল্প । প্রথমেই বলে নেওয়া ভালো যে পৃষ্ঠাসংখ্যা অনায়াসে কম করা যেত - যদি দু ’ লাইনের মাঝের ফাঁকটুকু (Line Spacing) অনাবশ্যক বেশি না রাখা...