Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক শিলচর ০১-১০-২০২৪

কথোৎকর্ষে উন্মোচিত হিয়ার মাঝে লুকিয়ে থাকা জগৎ ‘পঁচিশটি গল্প’

মিথিলেশ ভট্টাচার্য এই মুহূর্তে উত্তরপূর্বের কথাসাহিত্যে গল্পকার হিসেবে এমন এক স্থানে বিরাজ করছেন যেখানে ধারেকাছে কেউ আছেন বলে প্রতীয়মান হয় না । মানুষ তার জীবিতকালে উপযুক্ত মর্যাদা পায় না এটা স্বীকৃত সত্য । একদিন আসবে যখন উত্তর পূর্বের সাহিত্যাকাশে মিথিলেশের নাম সর্বকালের শ্রেষ্ঠ গল্পকার হিসেবে উচ্চারিত হবে এ নিশ্চিত । একের পর এক গল্প যেন স্বতঃস্ফুর্ত ধারায় প্রসবিত হয়ে চলেছে তাঁর লেখনী থেকে । সামান্য ঘটনা কিংবা বিষয়কে আবর্তিত করে তাঁর গল্প নিজেই যেন ধরা দেয় অসামান্য হয়ে, আপন বৈভবে । সেই ‘ ছোট ছোট দুঃখ ব্যথা ’ গভীর হয়ে পাঠকের হৃদয়ে স্থান করে নেয় উৎকর্ষে , মুনশিয়ানায় । বয়ানকুশলতা , পোক্ত বুনোটের কারুকার্য , সংলাপের স্বতঃস্ফুর্ততা , অমসৃণ চলন আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ঘটনাক্রমকে জহু রি র মতো তুলে এনে তাকে গল্পের আবর্তে সুচারু পরিবেশনার মাধ্যমে গল্পকার মিথিলেশ যে সৃষ্টিতে মেতে আছেন বহু দশক থেকে সেই বার্তা সাহিত্য পরিমণ্ডলে যে যথোচিত চর্চিত , নন্দিত কিংবা স্বীকৃত হয় না এ গল্পকারের নয় , সমাজেরই এক চরম ব্যর্থতা বই আর কিছু নয় । এই ধারণা আলোচ্য গ্রন্থের দ্বিতীয় ব্লার্বে কিছুট...