Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৮

ফুলবালিকা

  ফুল বালিকা চলে ওই ফুল বালিকা শরতের স্নিগ্ধ বেলায় জনকের হাতটি ধরে পায়ে তার পা যে মেলায় ।   চোখে তার খুশির ঝিলিক পুজোর ওই শারদ ক্ষণে পাতা রঙ জামার শোভায় দোলা জোর লাগছে মনে ।   হাঁটে জোর দুই পা চেলে দেবতার চালায় চালায় দেখে রূপ দুর্গা মায়ের খেলে মন কথার মালায় ।   সবে মোট একটি মিঠাই মেলে জোর বরাত জোরে খেয়ে তাই ফুরফুরে মন বেলুনের বায়না ধরে ।   করে রাত ফিরল ঘরে নিয়ে সব সুখের স্মৃতি বলে সব অগ্রজাকে হলো এই পদ্য ইতি । - - - - - - - - - - -