Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৩

আত্মসমর্পণ

আত্মসমর্পণ   কিছু দ্বিধা অহরহ - কোন পথে যাব ? রাজপথে আহত আজন্ম লালিত সংস্কার মেঠো পথে লাঞ্ছিত , ধিকৃত সত্ত্বা । টানাপোড়েনে ধ্বস্ত মানসিকতা হৃদয় জুড়ে মরসুমি বনসাই । যুগান্ত বিস্তৃত সংস্কার ধ্বজাবাহী বিশৃঙ্খলিত প্রজন্ম স্রোতে অপমানিত - ঘনায় দ্বন্দ্ব মেঘে মেঘে মন আকাশে ।   পথহারা পাখি নীল দিগন্তে হয়রান রক্তিম হৃদপিণ্ডে তীব্র দহন জ্বালা , ফিরে পেতে হারানো পথের সঠিক দিশা হতে হবে নীলকণ্ঠ - আজ সমাগত ক্ষণ ইচ্ছে ডানায় ভেসেই হবে আত্মসমর্পণ । সরিয়ে দিয়ে মেঠো পথের সবুজ শ্যামলিমা রাজপথেই আজ ফেলতে হবে পা - মিছিলের মিথ্যে গানে কাড়তে হবে রা । নীলাভ রুধির ধারা হবেই নিকষ কালো শেষ বেলাতে সাত পুরুষের সুপ্ত সত্ত্বা মিলবে ধূলোয় , সামলে রেখে ইচ্ছে - নজর যেতেই হবে দুমড়ে হৃদয় রাজপথ প্রান্তে । ---------------