Skip to main content

Posts

Showing posts with the label গল্প ২০

সোনা কথা

রিমলির কথা এক সেই বালিকা বেলা । আর এক আজ । আকাশ পাতাল ফারাক । মা ডাকতেন - রিমলি মা … , বাবাও । তেমনি একদিন বাবা ডাকলেন - অফিস থেকে এসে। তখন আমি সবে শাড়িটি পরাতে শুরু করেছি টিকলিকে । বাবা সদ্য কিনে এনেছেন টিকলিকে । কিন্তু টিকলির শাড়িটি আমার একদমই পছন্দ নয় । পুতুলওয়ালাদের সত্যি পছন্দ বলতে কিছুই নেই । বদলে আনতে বলব বাবাকে ? কিন্তু টিকলির নাক, মুখ আর চোখ দু ’ টি এত সুন্দর যে হাতছাড়া করতে ইচ্ছে করছে না । সুতরাং চুপ মেরে রইলাম । কোনো প্রতিক্রিয়া না দেখে বাবা একটু মুষড়ে গেলেন বোধ করি - - কী রে রিমলি মা , পছন্দ হয়নি ? বদলে আনব ? এক মুহূর্ত, হয়তো শেষবারের মতো সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য এক পলকের নীরবতা। আর তারপরই - ভিতরে যতটা সম্ভব উচ্ছ্বাস এনে - - না না, ঠিক আছে। কী সুন্দর ...। বলতে বলতে মুখে চোখে ঠিকরে এল হাসি - স্বাভাবিক ছন্দেই। নিশ্চিন্ত হলেন বাবা। কিন্তু আমার হিসেবি মায়ের সব কথাতে একটা কিছু বলতেই হয় - - আবার পুতুল এনেছ ? আলমারিতে আর জায়গাই হবে না যে। শুনে গা জ্বলে যায় আমার। ওরা সবাই আমার কত আপন সে কথাটি মা বুঝতে চায় না কেন ? মা আর আমাকে কতটুকু সঙ্গ দেয় ? বাবা তো সকাল থেকে...