নারী হোক বলীয়সী নারী একা হাতে সব পারে বাইরে ঘরে । ধৈর্যে সেবায় স্থৈর্যে মেধায় যোজন আগে পুরুষ হতে । জলে স্থলে অন্তরীক্ষে কিংবা রণে জঙ্গলে , আজকে নারীর দৃপ্ত পদক্ষেপ । নারীই পারে আপন জঠরে রাখতে একটি আস্ত জীবন , মায়ার বাঁধনে বাঁধতে জগত সিঞ্চিত স্নেহে ক্ষণ প্রতিক্ষণ । এবার সময় এসেছে বিধাতা একটু ভাবনা অন্যরকম , যে পুরুষকে ধরেছে নারী আপন জঠরে বহু দিন ধরি কেন বা করেছ সেই পুরুষকে নারীর চেয়ে বলশালী ? এবার তবে নতুন করে পাল্টে ফেলো তোমার নিয়ম বলীয়সী করো নারীকে আরোও চাই না যে আর নতুন কোনও নির্ভয়া কিংবা প্রিয়ঙ্কা কখনো ।
স্বপ্নের ফেরিওয়ালা