Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৫৬

সবুজ রাতের কাছে জমা আছে উপোসী দিনের কথকতা... 'জোনাকিপ্রহর'

‘আমি সেই পাহাড়টার কাছে যেতে পারিনি যার সানুদেশে ছেড়ে আসা যায় সব ঘৃণা ও অবসাদ, পাপ ও প্রতীক্ষার নীল-জল। আমি সেই নদীটির কাছেও যেতে পারিনি যার তীরে মানুষ তর্পণ সাজায় পূর্বপুরুষ ও পূর্বনারীর তরে। বিসর্জনের মন্ত্রে ভাসিয়ে দেয় কাম ও লোভের ছলাকলা। ...... তাই এ অক্ষম বেঁচে-বর্তে থাকা সব আলো নিভিয়ে, জোনাকিপ্রহরে। প্রথম কবিতায়, যা আবার গ্রন্থনামশীর্ষকও, যিনি ছড়িয়ে দিতে পারেন এমন কাব্যিকতা, এমন অনুভব ও অনুভূতির উৎকর্ষ - সেই কবির বাকি সব কবিতাও যে অবধারিতভাবেই হয়ে উঠবে সুপাঠ্য ও সুখপাঠ্য তাতে কোনও সন্দেহ থাকার কথা নয়। কার্ডস্টক পেপারে স্যাডল স্টিচের ৪৮ পৃষ্ঠার গ্রন্থটির ৪২ পৃষ্ঠা জুড়ে রয়েছে মোট ৪০টি কবিতা। স্বভাবতই পৃষ্ঠা ছাড়িয়েছে দুটি কবিতা। এর বাইরে সব এক-পৃষ্ঠার আবেগিক নিবেদন। কবি প্রথম পুরুষেই কবিতা লিখতে পছন্দ করেন সাধারণত, যেখানে উঠে আসে জীবনের নানা প্রাপ্তিতে, ঘাত প্রতিঘাতে অনুভূত সব অনুভবের নান্দনিক প্রকাশ - শব্দে, শব্দদ্বৈতে, পঙ্‌ক্তিতে, চরণে। প্রতিটি কবিতা থেকেই তুলে আনা যায় রাশি রাশি ট্যাগলাইন, অসংখ্য হৃদয়ছোঁয়া পঙ্‌ক্তি। যেমন - ...উৎসব শেষে যারা ফিরেছে ঘরে/ তারা কেউ আনন্দিত...