পুরানো সেই দিনের কথা হারিয়ে গেল ডিম - কাটা সুতো হারিয়ে গেল শৈশব হলেম না তো কাঁচ - কাটা হীরে হারালো দিন সেই সব । সেই যে ছিল বিকেল বেলার গোলাপ টগর খেলা কিংবা টিলার ঢাল বেয়ে ওই ' ছই ' চড়ে পা ফেলা । রণপা চড়ে এ ঘর ও ঘর রাখাল সেবার গান কিংবা বাবাহরের সেবায় কলকে ধরে টান । শনির সেবায় হাতে হাতে প্রসাদ বাটার চল শেষ পৌষে ধানের খেতে ' নেরা ' কাটার দল । শারদীয়ার প্রাক্কালে রোজ শিউলি ঝরে ঘাসে দীপাবলির সন্ধে বেলায় মশাল জাহাজ ভাসে । হারিয়ে গেল ' ডেগ '- এর জলে ' জিয়ল ' মাছ রাখা ' বরি ' ফেলে পুকুর জলে ' চুপকাঠি ' টা দ্যাখা । ' রুঙ্গা ' কিংবা ' ফুফা ' দিয়ে বানভাসি মাছ ধরা মাছের সাথে সাপের ভয়ে ' আস্তিক মুনি ' স্মরা । কোথায় বা আজ রাতের বেলায় টর্চ জ্বালিয়ে ফেরা মহালয়ায় রেডিওতে ব্যাটারি জোড়া ভরা । পেছন টিপে ' উইংসাঙ '- এ কালি ভরার কসরত ব্লেডের কারুকার্যে সাজে কাঠ পেন্সিল বদখত । হারিয়ে গেল লন্ঠনের সেই মিষ্টি মধুর আলো আজ মনে হয় হারালো যা সবই ছিল ভালো । হারিয়ে গেল ' খলই ', ...
স্বপ্নের ফেরিওয়ালা