প্রথম কবিতা কবিতার আঁতুড় ঘরে জন্ম নিল প্রথম কবিতা। হাওয়ায় উড়েছে কত শূন্য ফানুস ঘেঁটে গেছি কত ছাইপাশ, আজ আঁতুড় ঘরের নুড়ি পাথরে কবির ক্যানভাস। পথের ধারের পাতায় খুঁজি ভগবানের কলম। শান্তির ঘরে আজ কবিতা উৎসব। এবার শেষের হলো শুরু, এতদিন আমার তুমি আজ থেকে আমি তোমার। কাল সকালে নদীর পথে হারিয়ে যাব ক্যানভাসে। সহজ পাঠের তরুতলে, আশ্রমে, বন বীথিকায় - দাঁড়াব মুখোমুখি - স্বপ্ন যত ধরা দেবে সব কোলাজ হয়ে আমি কবির পায়ের পথ মাড়ানো ধুলো হব। প্রথম কবিতা পুষ্ট হবে পায়ে পায়ে - পাতায় পাতায় ভাসব নদীর জলে। শান্তির ঘরে আজ প্রথম পদার্পণ, এবার ফানুস ভেঙে ছড়িয়ে পড়ুক কবিতা উৎসবের - রঙিন আঁতুড় ঘর।।
স্বপ্নের ফেরিওয়ালা