ব্যর্থ বৈশাখ বিষণ্ণ যাপনে খুঁজে ফিরি জীবন দেবতা , অকালবেলায় হামলে পড়ে দুঃসময় - ছিনিয়ে নেয় স্বপ্নের জমকালো বৈশাখ । অসময়ে মৃত্যু এসে তছনছ করে দেয় ভাবনা বিধুর হৃদয় - আকাশ । বৈশাখী হিন্দোলে লাগে না সুর সুরের আগুন উঠে না জ্বলে হৃদয়ে । এবার শুধু অনন্ত অপেক্ষা - কোনো এক অস্থির অপরাহ্নে আসবে ফিরে মৃত্যুঞ্জয় গান । বিহ্বল মননে প্রতীক্ষিত শুভক্ষণ , উঠবে বেজে দিন শেষে সেই গান । পথের শেষে মিলবে দেখা তাঁর শান্তি সুখের সেই চেনা বাঁশিওয়ালা । উঠবে জেগে নতুন পৃথিবী - বিদেয় হবে বিষাদ পুরাতন আরেক বৈশাখে ফিরবে অরূপরতন । ( কবিতার প্রতিটি সারিতে আছে রবীন্দ্রনাথের একটি কবিতার নাম )
স্বপ্নের ফেরিওয়ালা