বর্তমান বাংলা সাহিত্যের ভুবন বিন্যাস অনেকটাই ধোঁয়াশাবৃত থাকলেও আসামের বরাক উপত্যকা নিঃসন্দেহে এই ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে । প্রাতঃস্মরণীয় কবি শক্তিপদ ব্রহ্মচারীর ছাত্র হওয়ার সৌভাগ্যে ভাগ্যবান আমি কবে থেকে যে নিজেরই অজান্তে লিখতে শুরু করেছি কবিতা তা আমি নিজেও জানি না । এবং এটাও সত্যি যে এগুলো আদপেই কবিতা কিনা সেটাও আমার অজানা । পাঠক পাঠিকারা পাঠ প্রতিক্রিয়া থেকেও স্পষ্ট ভাবে কিছু বোঝার উপায় নেই । এর কারণ হচ্ছে যাঁরা আমার পরিচিত , আমাকে ভালবাসেন , স্নেহ করেন তাঁরা তো সৌজন্যের খাতিরে মন্দ হলেও তার উল্লেখ করবেন না আর অপরিচিত পাঠক পাঠিকার পাঠ প্রতিক্রিয়া সচরাচর উপলব্ধ হয় না । তাই এ ধন্দটা আমার রয়েই গেল । যাই হোক ভালো বা মন্দ কিছু একটা যে লিখে ফেলি তাতে কোনও সন্দেহ নেই । আর এ করে করেই বিভিন্ন জায়গার বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে একগাদা কবিতা ও গল্প । সম্প্রতি ত্রিপুরার দু ' টি ছোট পত্রিকায় প্রকাশিত কবিতাগুলোর কথা ...
স্বপ্নের ফেরিওয়ালা