Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২২

নাম না জানা নদীনামা

  নাম না জানা নদীনামা   হাসপাতালে মৃত্যুর মুখোমুখি শুয়ে কী ভাবছিলে রঞ্জনা ? নদী থেকে তোমার উত্তরণ ? নাকি তুমি থেকে নদী ?   ওই যে নদীর সাথে তোমার সখ্যতা ওটাই তো তোমার পরিচয় । তোমারও তো প্রবহমান জীবন আমৃত্যু কলকল ছলছল ।   না , মৃত্যুকে ভয় পাওয়ার মেয়ে তুমি নও তোমার ইচ্ছায় মরণও পালায় । জীবনকে যেখানে তুড়ি মেরে করেছ পার মরণ সেখানে কোন ছার ?   পাহাড় ছাড়িয়ে সাগর পথের জলোচ্ছ্বাস বাঁধতে পেরেছে কেউ কখনো ? তোমার পথেও খড় - কুটো সব জ্বলতে চেয়েও নিভেছে সব তুবড়ির মতো ।   বাঁধা ছকের বাইরে তোমার রোজনামচা দৃপ্ত আপন খেয়াল খুশি শরিক হয়েছে ‘ শক হুন দল ’ তুমি কিন্তু গেয়েছিলে সবারই গান , মনে আছে ?   নদীর দু ’ টো পার ছিল - তোমার ছিল দু ’ টো দরাজ হাত শষ্য শ্যামল দু ’ টো পারের মতোই তোমার আনাচে কানাচে কত সুখের পায়রা । ধীর , অবিচ্ছেদ্য ধারাকে ছিন্ন করে এপার ওপার ‘ যাত্রী গাদাগাদি ’ রঞ্জনা তুমি অগুনতি লোলুপকে নির্দ্বিধায় করেছ নপুংসক ।   কুল ভাঙার ছলাৎ ছল ভূমির স্...