Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৮১

উৎসব ও ঈশ্বর

  উৎসব ও ঈশ্বর   আগত উৎসব , বিদিত চেনামুখ কিছু মুখ চির অবিদিত । কিছু আড়ালে , কিছু ইচ্ছে - অবিদিত । পায়ের তলায় পিচ্ছিল তরল কিংবা রুক্ষ কাঁকরে কিছু প্রাণ আজন্ম অচেনা সুখানুভূতি নিয়ে গড্ডলিকায় জীবন্ত চির উৎসব বিমুখ । কিছু থিতু জীবনের উৎকট উত্তরণে ক্রম অপসৃয়মান অন্ন বস্ত্র বাসস্থান , উৎসবমুখরতার নেপথ্যে নবাগত আজ যত সংস্থান ব্যাকুলতা , ঈশ্বর প্রদত্ত । নবজাত ঈশ্বর একদিন - যেদিন ভাগ্য বিধাতা থেকে বদলে নেয় নিজেকে সেদিন থেকে দুর্ভাগ্যবিধাতার বরে শক্ত পোক্ত জমি হয় রুক্ষ , পিচ্ছিল ।   এরপর আর অন্য কিছু নেই - শক্ত জমির খোঁজে এক হয় পদাসীন থেকে পর্দানসীন খানসামা থেকে মঙ্গলার মা । উৎখাতে বিধ্বস্ত হয় গিরগিটি ঈশ্বর ।