ভূমিপুত্র ঘর বাঁধিনি পাহাড় চূড়ায় বাঁধেনি সাত পুরুষের কেউ। তোড়ে ভেসেও আসেনি কেউ , জলজ যাপনে থিতু জীবন। কর্ষণে কর্ষণে স্থিতপ্রজ্ঞ অতীত পরতে পরতে স্বেদপূর্ণ ভূমি - যুগ যুগান্তরের সখ্য। আসতে যেতে মুচকি হাসে মলয় , সাত সকালে হাঁক পাড়ে সে আজও সুনীল আকাশ - আবার ফেরত সাঁঝে। আমি মাটির ছেলে , মাটিই চেনা মানচিত্রে শেকড় অচেনা। আমার শেকড় নদীর জলে , ধানের খেতে , সোনার ফসলে। আমার রক্ত বেজায় নীল আকাশ থেকে পাওয়া , অক্ষিগোলক গণগণে লাল তারার উত্তরাধিকার। কাগজে নয় - থাকবে আমার নাম জগৎ জুড়ে - বসুধা অন্তরে।
স্বপ্নের ফেরিওয়ালা