Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১১২

ছবি থেকেই শুরু

  ছবি থেকেই শুরু   এবং সেই ছবি থেকেই শুরু যত কলঙ্ক কথার শতেক কাহন যত মর্মগাথার সর্বনাশা ভাঙন ।   শুধু কি আর কথা বলে ছবি ? দুমড়ে মোচড়ে ভেতর থেকে উপড়ে ফেলে পুরুষ্টু বৃক্ষ -   ধুলোয় মলিন হয় পত্রশির । ভেস্তে যায় সব ছড়ানো ভবিষ্যৎ ছবি হয়ে যায় সহসা - আপ্ত ধূসর গরব মাখা অতীত । সেই এক ছবি থেকেই শুরু নতুন করে ভেসে উঠে বাস্তব দেখা অবয়ব জেগে ওঠে আচমকা অদেখা মাধুরীতে স্বপ্নময় ঘোরে ।   সেই থেকে ভাঙন ধরে পাড়ে হৃদয় অলিন্দে ছড়ায় ইতস্তত   ভাঙনের মায়াজাল - শেষের শুরু ,   ছবিতেই শুরু , শেষ অজানায় ।