Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৬৩

শেষ চিঠি

কেমন আছিস অনিকেত ? কাউকে কোনও চিঠি লিখিনি কত দিন হল , লিখতে চেয়েও , ইচ্ছে হলেও লিখতে পারিনি । অথচ সবাই কতভাবে কত চিঠি লিখে আজও , জানিস ? মনীষীদের লিখে , ঈশ্বরকে লিখে .... আরো কত অহর্নিশ । আমি চিঠি লিখতে বসলেই শুধু তোর , তোদের ছবিটাই ভেসে ওঠে সামনে । আমি অজান্তে শুধু ভাটিয়ালি গাই । আজকাল আর চিঠি লিখে না কেউ , ধন্দ জাগে মনে । তাই তো আমার অফুরান কথা রেখেছি সাজিয়ে গোপনে ।   জানিস তুই , একটা সময় চিঠিচাপাটি খুব করেছি ভুলেভালে মনে পড়ে তোর ? আমি তখন নবাগত হয়ে কলেজ হোস্টেলে । তোদের ছেড়ে যেদিন মৌন বিষাদে হোস্টেলে চলে আসি আমার শূন্য বুকে শুধুই সেদিন অসীম নিঃসঙ্গতা রাশি রাশি । এক পা এগোলেই ইচ্ছে করছিল এখনই ফিরে আসি চলে বুঝেছি সেদিন , বুঝলি অনিকেত , নাড়িছেঁড়া যন্ত্ৰণা কাকে বলে । তোরাই যে আমার নাড়ি ছিলি অনিকেত , হৃদয়ে রক্তপাত চিঠির পর চিঠি লিখে লিখে তাই কাবার করেছি কত রাত । হৃদয়ে জমে থাকা রাশি রাশি ক্ষোভ , দিয়েছি উজাড় করে   জীবনপথের অবাঞ্ছিত দায়ের বিরুদ্ধে , গুমরেছি ব্যর্থ স্বরে । এ পরিবর্তন , এ বিচ্ছেদ কি একেবারেই ছিল অনিবার্য ? ছিল রে অনিকেত , তাই তো আদেশ করেছি শিরোধার্য । ...