Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩১

বসন্ত মধুপী

সে কেমন ছিল, কোথায় ছিল তার হদিশ মেলেনি আজও। কী ছিল তার মনে - সে কথাটিও রইল গোপনে। হয়তো আপন খেয়ালে মেলেছিল ডানা খানিক সাধ জেগেছিল মনে। হয়তো ছিল আমারই মনের গহিনে কিংবা খেলাচ্ছলে দূর বহু দূরে ফুলে ফুলে মধু আহরণে। তবু সে ছিল, এক চিলতে ভালোবাসা নিয়ে কারো হৃদয়ের নিভৃত ঠাঁই জুড়ে রঙিন প্রজাপতি হয়ে সে ছিল সে ছিল রূঢ় বাস্তব হয়ে - সে ছিল জীবন্ত আলেয়া হয়ে, বসন্ত মধুপী হয়ে।