ঋদ্ধ অনুভবের বৈচিত্রময় গল্প সম্ভার - ‘বিকেলের মোহনায়’ ছোটগল্প বাংলা সাহিত্যের কনিষ্ঠতম শাখা যদিও খুব অল্প সময়ের মধ্যেই এর অতুলনীয় সমৃদ্ধি, বৈচিত্র ও প্রসার ঘটেছে। বর্তমান সময়ের প্রায় সব লেখকই বাস্তববাদী ও সমাজ সচেতন। তাঁরা নিত্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে গল্প লিখতে আরম্ভ করেছেন এবং এ এক নিরলস প্রচেষ্টা এতে সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে তথা আধুনিকতা থেকে উত্তর আধুনিকতার উত্তরণ পর্বে বাংলা ছোটগল্পের নিরন্তর পরিবর্তন পাঠককে ছোটগল্পের প্রতি আকর্ষিত করছে। গল্পের ভাব, ভাষা ও আঙ্গিকে এই আমূল পরিবর্তনের ধারাটি আজ বিস্ময়করভাবে সফল হয়েছে। পরাবাস্তববাদ, পারিপার্শ্বিক কল্পনাতীত ঘটনারাজি ও তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণ উঠে আসছে নবীন চিন্তার প্রতিফলন হিসেবে। সম্প্রতি নতুন বছরের শুরুতেই অসম গ্রন্থমেলা, গুয়াহাটিতে উন্মোচিত হলো কবি, গল্পকার সজল পালের ৩১টি গল্প সম্বলিত গ্রন্থ - ‘বিকেলের মোহনায়’। এটি তাঁর চতুর্থ গল্প সংকলন এবং সার্বিক ভাবে ষষ্ঠ গ্রন্থ। সংকলনটিকে ইচ্ছাকৃতভাবেই ছোটগল্প সংকলন হিসেবে আখ্যায়িত করা যাচ্ছে না কারণ এই সংকলনে সন্নিবিষ্ট করা আছে ‘দুই দুগুণে চার’ শীর্ষক একটি বড় গল্পও। পাকা বোর্ড বাঁ...
স্বপ্নের ফেরিওয়ালা