Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৮১

সুনামগঞ্জের বদনাম

সুনামগঞ্জের বদনাম   কত বার শোনা সেই নাম , ছিলেন তাঁরা যতদিন বেঁচে কথায় কথায় উঠতো গল্পগাথায়। মা আমার ছিলেন নাকি বড্ড আদুরে বেড়ে ওঠা সেইখানে - সুনামগঞ্জে। আমি তো দেখিনি কখনো সেই জনপদ তবু যেন কতই কাছের - আমার মায়ের শৈশব। আজ আবার ইথার বেয়ে আসছে ভেসে দীর্ণ করে বুক সুনাম শেষে শুধুই যে বদনাম। আমার মায়ের প্রতিবেশীর বংশধর যাঁরা - শিকার তাঁরা নিত্য অত্যাচারের। মান সম্ভ্রম ধন ও প্রাণ রইল না আর কিছুই। আমরা কিন্তু আছি যে বিন্দাস্ খাওয়া দাওয়া , আড্ডাবাজি , নিত্যদিনই মারছি রাজা উজির। দোল ফাগুনের রঙ লাগিয়ে গায় স্ট্যাটাস লাগাই ফুল বাগিচার ছবি। রামধনুকে ' রংধনু ' আর বুকের দুঃখ উথলে ওঠে দেশকে বলি ' দ্যাশ ' । সেই দ্যাশ নিয়ে আবার নির্বাক নিশ্চুপ হারিয়ে গেছে প্রতিবাদের মুখ। প্রতিবাদ করলে তো রইব না আর ধর্ম নিরপেক্ষ বুঝি না এ কেমন নিরপেক্ষতা। ঘরের কোণে রচি ঠাকুরঘর নিভৃতে সাজি পূজার উপচার ফি বছরে উৎসবে পরবে দু ' হাত ঠেকাই প্যান্ডেলে প্যান্ডেলে। আপনজনের শেষের শেষে ছুটে চলি শ্মশানে - অথচ হিন্দু আমি নৈব নৈব চ। বলতে হয় না এমন কথা উচ্চারণে হায় , হারিয়ে যাবে নিরপেক্ষতা। ধিক্কার দেই ধ...