কখনো তীব্র বেগে ক্ষিপ্র গতিতে কখনো অগভীর নদীজল হয়ে অনন্ত পথচলা পথে এগোয় সময় কুঁড়ি থেকে রূপান্তরের অদৃশ্য কুসুমপথে কেউ চোখে চোখে আগলে রাখে সময়। আধেক বিশ্ব যখন আধোঘুমে আচ্ছন্ন এপারে কুসুম ফোটে নদীপথ ধরে অলি হয়ে কেউ হাতে রাখে হাত চুম্বনে চুম্বনে উড়ান ভরে সারাটি সকাল। নদী জানে সব কথা , জানে সময় তবু বলা হয়ে ওঠে না সব কথা লোক জানাজানি ভয়ে থেকে যায় চুপকথা হয়ে - অন্দরে , অন্তরে। একদিন সময় খোলে দেয় আগল খুলে দিতে হয় ঝরা বেলার প্রাক্কালে সময় পেরিয়ে গেলে গাওয়া হয়ে ওঠে না জীবনের মাধুকরী গান। গানে গানেই তো সময়ের পথ চলা আড়ালে কেউ এক বুক বিষাদ নিয়ে কুসুমপথে দেখে নদীপথে সময়ের বয়ে চলা।
স্বপ্নের ফেরিওয়ালা