Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৫৬

বর্ষবরণ

আবার এসেছে নবীন গরজে নববৈশাখ হোক উলুধ্বনি , বরণবেলায় বাজুক শাঁখ।   হোক প্রতিভাত আকাশচুম্বী অবয়ব   আকণ্ঠলম্বিত গুম্ফশ্মশ্রুমণ্ডিত বৈভব।   কর্ষিত প্রান্তরে উঠুক জেগে নব সমারোহ সবুজিমায় , তানকর্তবে আরোহ অবরোহ। মাতুক ধরণী উল্লসিত , মুক্ত বর্ষবরণে   নব আনন্দে জাগুক প্রজন্ম সত্য মননে।   বাজুক দুন্দুভি , বসুক নহবত বসন্ত শেষে নব হরষে ঋদ্ধ সংস্কারে উত্থিত নব বরষে।