Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত স্মরণিকা রবীন্দ্রমেলা ২০২৩ হাইলাকান্দি

মেলা ও রবীন্দ্রনাথ

সংস্কৃত ‘ মিল ’ শব্দ থেকেই মেলা শব্দের উৎপত্তি। যার অভিধানগত অর্থ হচ্ছে উৎসব , পার্বণ ইত্যাদি উপলক্ষে আমোদ প্রমোদের ব্যবস্থাযুক্ত অস্থায়ী হাট। অর্থাৎ মূলত আমোদ প্রমোদের জন্য আয়োজিত মিলন উৎসবই হচ্ছে মেলা যেখানে থাকছে বিকিকিনিরও ব্যবস্থা। ভিন্ন ভিন্ন চরিত্র অনুযায়ী মেলার বিন্যাস , নামকরণ। যেমন সময় অনুযায়ী - চৈত্র মেলা , বৈশাখি মেলা , পৌষ মেলা ইত্যাদি। আবার স্থান অনুযায়ী - যেমন সোনাঝুরির মেলা। বিশেষ দ্রব্যাদির প্রদর্শনী ও বিক্রি উপলক্ষে - পিঠেপুলির মেলা , বইমেলা , বাণিজ্য মেলা ইত্যাদি। উৎসবাদির নামে মেলা - যেমন গাজনের মেলা , চড়ক মেলা , শিবরাত্রি মেলা ইত্যাদি । বিশিষ্ট ব্যক্তিদের নাম অনুসারে চিহ্নিত মেলা - যেমন গান্ধিমেলা , নেতাজি মেলা , রবীন্দ্র মেলা , বিবেকানন্দ মেলা ইত্যাদি। সরকারি তরফেও নিয়মিত আয়োজিত হয়ে থাকে বিভিন্ন মেলা। সেখানে বাণিজ্যই প্রধান , মিলন নয়। এখানেই একটা বিরোধ ছিল রবীন্দ্রনাথের। তিনি চেয়েছিলেন শহর থেকে গ্রামে , পল্লীতে আয়োজিত হোক সমাগম , নিখাদ মিলন মেলা। ‘ স্বদেশী সমাজ ’ প্রবন্ধে তিনি লিখেছিলেন , ‘ যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম , তেমনি বিশ্বের ভাবে পল...