‘বর্তমান সময়ের এক জঘন্য সমস্যা রাজনৈতিক অস্থিরতা। কেউ কাউকে সহ্য করতে পারছে না। সহনশীলতা কমে গেছে। সমগ্র দেশ জুড়ে নয়, বিশ্বজুড়ে পারিপার্শ্বিক পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। পারস্পরিক সম্পর্ক বা সামাজিক সম্বন্ধ সম্পর্কহীন হয়ে চলেছে। এ যেন এক বিপন্ন বিস্ময়। চোখ দিয়ে দেখা ছাড়া গত্যন্তর নেই। এক দুর্বিষহ অবস্থায় শুধু দিন যাপনের এক নিদারুণ কাহিনি । মানুষ মানুষের জন্য - এ কথা আজ বড় বেমানান লাগে ……।’ আবার … ‘সামাজিক সম্বন্ধের দিকগুলো যখন ভোঁতা হয়ে আসছে ঠিক তখন বিশ্বমানবতার বোধ আমাদের অন্তর্গত রক্তের মধ্যে খেলা করছে। এটা একটা শুভ বোধ। একটা সুস্থ চেতনা। আমাদের বাস্তব পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে সাহায্য করে। এই জাগ্রত বোধটাই মানুষকে বাঁচার রসদ জোগায় ……।’ ‘পূর্বাভাষ’ শিরোনামে ভূমিকায় এভাবেই বর্তমান সময়কে কাঁটাছেড়া করেছেন গল্পকার পরিতোষ তালুকদার তাঁর ‘দশম’ গল্প সংকলন ‘স্বপ্নের ফেরিওয়ালা’তে। পরবর্তী পৃষ্ঠায় কিন্তু এর আগে প্রকাশিত আটটি গল্প সংকলনের হদিশ পাওয়া যায়। নবম সংকলনটি সম্ভবত সমসাময়িক কালেই প্রকাশিত হয়েছে। তাই উল্লেখে আসেনি। মোট দশটি গল্পের সমাহার এই ‘স্বপ্নের ফেরিওয়ালা’। এবং প্রতিটি গল্পই ‘পূর্বা...
স্বপ্নের ফেরিওয়ালা