ধ্যানমগ্ন আমি একের পর এক যুদ্ধ শেষে এক একটা পাহাড়, খাদ পেরিয়ে হেঁটে যাই নিরন্তর পদপথ-চড়াই-উৎরাই। অথচ সব 'বিধিবদ্ধ সতর্কীকরণ' জেনেও আমি পারি না আমাকে লাগাম পরাতে। সব পথে উঁকি দেয় 'অনিচ্ছা'র জনমুখ, ধ্যানবিন্দুতে আটকে থাকে না নিষেধের বেড়াজাল। সব পথে যে প্রোথিত আছে নাভিমূল সহচর উৎপাটিত শেকড়ের যুদ্ধবেলার সংগ্রাম স্ন্যাপশট হয়ে মিশে যায় ধ্যানযুদ্ধ কোলাজে। আমি আগল ভাঙি বিধিনিষেধের ভ্রুকুটিতে ওদিক থেকে স্বপ্ন এসে হাতে ধরে হাত আবার আমাকে জাগিয়ে রাখে ক্রমাগত। সকাল সন্ধে ধ্যানযুদ্ধে নিজেরই সাথে পথ চলি আমি আনমনে - ভাঙাগড়ায় সতত।
স্বপ্নের ফেরিওয়ালা