Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৫১

সব দিন - কবিতার

সব দিন - কবিতার   একদিন নয় শুধু , নিখাদ সত্য   প্রতিদিন তোমারই দিন। শেকড় তোমার স্মৃতি জুড়ে গরজ আমার বক্ষমূলে নিঃশঙ্ক আস্তানা তোমারই কোলে। ব্যথার যত উপশম , কথার যত বুলি আনমনে পাশাপাশি , হাতে হাত ধরে চলা সে তো একদিন নয় , প্রতিদিন প্রতি পলে।   সুখে না হলেও - শোকে ঠিক নিশ্চিত কাছে পাওয়া , দুঃখ রাতে সেই ভরসার রাত জাগা। বক্র পথের প্রতিটি অনির্ণীত মোড়ে সঠিক দিশার সাকিন হয়ে অঙ্গীকারে মসৃণ পথ চলা।   শেষ পংক্তির শেষের বেলায় এক এক করে ভরসা যত - ফিরিয়ে দিয়ে কানায় কানায় , কবিতা আমার নিত্য উপচার আমার উচ্চারণের সাহস , কোনও ভাবেই নয় শুধু আজ তোমার জন্য একটি মাত্র দিবস।