‘ লোকজ ’ - জাতীয় লোকসংস্কৃতি পরিষদের লোকসংস্কৃতি বিষয়ক ষাণ্মাসিক পত্রিকা । সম্প্রতি প্রকাশিত হয়েছে পত্রিকাটির আত্মপ্রকাশ সংখ্যা ( প্রথম বর্ষ , অক্টোবর ২০২৩ ) । সম্পাদক তিনজন । পশ্চিমবঙ্গ থেকে অমিত চট্টোপাধ্যায় , ত্রিপুরা থেকে মন্টু দাস ও আসাম থেকে অহীন্দ্র দাস । বলাই বাহুল্য এই তিনজনই লোকসাহিত্য , লোকসংস্কৃতি বিষয়ে স্বমহিমায় ভাস্বর । সুতরাং বিষয় বৈচিত্র্যে পত্রিকা যে ব্যতিক্রমী হওয়ার দাবি রাখে তা নিশ্চিত । প্রথমেই শিল্প সাহিত্য সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে অঙ্কিত চমৎকার প্রচ্ছদ দৃষ্টি আকর্ষণ করে নেয় পাঠকের । অহীন্দ্র দাসের প্রচ্ছদ নিঃসন্দেহে পত্রিকার মান বৃদ্ধি করেছে বহুগুণ । প্রাথমিক পর্বে ত্রুটি বিচ্যুতি থাকলেও সম্পাদকবৃন্দ দীর্ঘ পথ চলার প্রত্যয় ও ইঙ্গিত দিয়ে রেখেছেন সম্পাদকীয়তে। পরবর্তী পৃষ্ঠা থেকেই শুরু হয়েছে একের পর এক বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ। লোকসংস্কৃতি বিষয়ে কাব্য রচনা সহজ না হলেও এ সংখ্যায় সন্নিবিষ্ট হয়েছে সাত সাতটি কবিতা। চোখ রাখা যাক একে একে প্রবন্ধসমূহের দিকে। ত্রিপুরার কথাশিল্পী জহর দেবনাথ। লিখেছেন নিবন্ধ ‘লোকসংস্কৃতির আঙ্গিকে ঊনকোটি ও লংতরাই পাহাড়’। ত্রিপুর...
স্বপ্নের ফেরিওয়ালা