Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ০৩-০১-২০২২

সময়ের সাথে পাল্লা দিয়ে - দ্বিভাষিক কাব্যগ্রন্থ ‘অনুরণন’

কবি রঘুনন্দন ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ ‘ অনুরণন ’ প্রকাশিত হয়েছে সম্প্রতি । দৃষ্টিনন্দন বাঁধাই , প্রচ্ছদ - গ্রন্থপাঠের স্পৃহা বাড়িয়ে দেয় স্বভাবতই । এবং পাঠশেষের প্রতিক্রিয়াটিও অনায়াসে এক কথায় বলে নেওয়া যায় ভূমিকাতেই। চাকচিক্যমণ্ডিত বহিরঙ্গের মতোই অন্তরঙ্গেও রঘুনন্দন পারদর্শিতা দেখিয়েছেন সাবলীল উচ্চারণে। সহজ সুরে গ্রন্থিত করেছেন যাবতীয় কথা ও বার্তা। বাস্তব জীবনে আজকের কর্মমুখর বাতাবরণে কবিতা লিখা ও তার গ্রন্থনা যে কত বড় বালাই সে আর বলার অপেক্ষা রাখে না। সেই বালাইকে যে উন্মাদনায় সম্পাদন করা যায় তারই নাম গরজ। অন্তরের এই গরজটুকুই সম্পূর্ণ এই গ্রন্থের নির্যাস। সময়ের কালক্রমে যে ভাবনার পাহাড় জমে উঠেছিল মনের গহীনে তাকেই সহজ বোধে গ্রন্থিত করে পাঠকের দরবারে হাজির করেছেন রঘুনন্দন। কবিতার কবিতাময়তাকে তাই বেশির ভাগ ক্ষেত্রেই ছাপিয়ে গেছে ভাবনার সপাট উচ্চারণ। মোট ১১২ পৃষ্ঠার এই জমজমাট দু’মলাটের মধ্যে সংকলিত হয়েছে ৬০টি বাংলা কবিতা এবং ১৫টি ইংরেজি কবিতা। জীবনবোধকে সরল কথনে লিপিবদ্ধ করেছেন নিখুঁত ভাবে। অধিকাংশ কবিতায়ই যেন উচ্চারিত হয়েছে এক না পাওয়ার বেদনা, এক অতৃপ্ত আকাঙ্ক্ষা। বস্তুতঃ জীবনকে স্...