আসলে আমরা কী চাই - আমরা জানি তো ঠিকঠাক ? এনকাউন্টারে ওরা মরেছিল যেদিন সেদিনও আমরা আঙুল তুলেছি , বিচার সভায় ফাঁসির হুকুম হয়েছে যেদিন সেদিনও আমরা আঙুল তুলেছি। মেরে ফেলার অভিযোগ তুলেছি। বেঁচে থাকায় এবার আমরা আঙুল তুলছি রক্ষণাবেক্ষণের অভিযোগ আনছি। আসলে আমরা মূক ও বধির হয়েছি আজ। ইচ্ছে করেই দু ' হাতে ঢেকেছি চোখ কান। আমরা কি আজ ফেস্টিভ হয়ে গেছি ? কে , কারা , কোন দিশার - অনুসন্ধানে স্থান কাল পাত্রের অন্বেষণে ওরা ও আমরার মগ্ন স্বার্থপরতায় আমরা কি আজ নেশায় উঠেছি মেতে ? আতস কাঁচে পাপীর স্ট্যাটাস খুঁজতে গিয়ে পাপকে ঘৃণা করতে কি আজ - গেছি ভুলে ? কেমন একটা মেকিপনায় চোখ বাঁচিয়ে চোখ ধাঁধানো সূর্যটাকে পাশ কাটিয়ে খুঁজছি না তো নকল আলোর উৎস চাঁদে হারানো দিন , ব্যর্থ অহংকার - তূণীরচ্যুত জং ধরা হাতিয়ার ? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা রাম।
স্বপ্নের ফেরিওয়ালা