Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক গতি শিলচর ২/৬/২০২১

দেবাশিস দত্তের গবেষণামূলক গ্রন্থ - রবীন্দ্র নাটকে মৃত্যু

উত্তর পূর্বের সাহিত্য পরিমণ্ডলে এক উজ্জ্বল মুখ দেবাশিস দত্ত। সদ্য সমাপ্ত গুয়াহাটি বইমেলায়  প্রকাশিত হয়েছে নাগাল্যাণ্ড রাজ্যের এই একমেবাদ্বিতীয়ম সাহিত্যিকের গবেষণামূলক গ্রন্থ - “রবীন্দ্র নাটকে মৃত্যু”। গ্রন্থ উন্মোচনী সভায় উপস্থিত থাকার সুবাদে স্বয়ং গ্রন্থকারের মুখেই শুনতে পেয়েছি এই গবেষণার পেছনের গরজ এবং পরিশ্রমের কথা। গ্রন্থটি সম্পূর্ণ পড়ার পরে সেই কথাগুলিরই যেন একটি স্পষ্ট প্রতিধ্বনি শুনতে পাওয়া গেল। ইতিমধ্যে লেখকের সম্পাদিত ছোটপত্রিকা ‘পূর্বাদ্রি’র পাতায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়ে আসছিল এই বিষয়টি। তবে দুই মলাটের মধ্যে এই গবেষণামূলক কাজকে ধরতে পেরে নিঃসন্দেহে বাংলা সাহিত্যের সম্ভারে আরেকটি মুক্তোর সংযোজন ঘটালেন শ্রী দত্ত। প্রকৃতার্থে এক অপ্রচলিত এবং অধরা বিষয়ের অবতারণার মাধ্যমে রবীন্দ্র গবেষণার জগতে আরেকটি নতুন দিগন্তের সূচনা করলেন বললেও অত্যুক্তি হবে না।  গবেষণার স্বার্থে রবীন্দ্র রচনার বিশাল সাগর থেকে অত্যন্ত সীমিত পরিসরের একটি বিষয়কে পছন্দ করার সপক্ষে লেখক লিখছেন - ‘এক মানবিক জীবনমুখী বাস্তবতায় মৃত্যু তার স্বরূপ উন্মোচন করেছে রবীন্দ্রসাহিত্যে। - - -  রবীন্দ্রসাহিত্য...