Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৪১

আনন্দ বার্তা

কিছু স্মৃতি স্বপ্ন হয়ে আসে ফিরে অগোছালো ফর্মাটে কিছু স্বপ্ন অর্ধসত্য হয়ে আসে বাস্তবে।   কাল রাতে স্ব প্ন সুখে গেয়েছি আনন্দ গান কত দৌড়ঝাঁপ কত এদিক ওদিক ছোটাছুটি আনন্দ বার্তা ছড়িয়েছি দিগবিদিক হাঁক পেড়েছি দুয়ারে দুয়ারে।   এমন স্বপ্ন কত দেখেছি দিনের আলোয় আবার রেখেছি গোপন করে সযতনে , নিভৃত অন্তরে। বসন্তের ঝরা পাতার মতো ঝরে যায় স্বপ্নেরা - ওড়ে যায় , ফিরে যায় হাওয়ায় হাওয়ায় সব স্বপ্ন কি আর মেলে হুবহু ? তবু সাধ জাগে মনে - অন্তত একবার...   স্বপ্ন দেখেছি কাল রাতে দেশ জুড়ে , বনানী জুড়ে পাতায় পাতায় ছয়লাপ আমার কবিতাগুচ্ছ আর...... সামনে আকাদেমি হাতে দাঁড়িয়ে আছেন আমার সঞ্জয়..... আমাদের সঞ্জয়.....