ফুসমন্তর চাঁদ আদল যেন মনপবনে ওড়ায় মেঘের ভেলা থমকে থাকে পূর্ণিমা চাঁদ শুধু ছলকে ওঠে কথার ফুলঝুরি , মনদরিয়ায় লহর খেলে অনর্গল । পূর্ণিমার চাঁদ যেন সোনার পাথরবাটি তাকে ধরতে গেলে ফুসমন্তর বালক বেলার উড়ন্ত ফড়িং । অধরা চাঁদ আজ খেলে বেড়ায় আমার আনাচেকানাচে । বিস্মৃতির এক অলীক সোপান জানান দিয়ে যায় - সব চাঁদই তো কলঙ্কময় আখ্যান ।
স্বপ্নের ফেরিওয়ালা