অকৃত্রিম বন্ধুত্বের বাঁধনে বাঁধা প্রতিটি বন্ধুর মানসিকতার সুরে সুর মিলিয়েছে প্রকৃতি। তিন দিন আগে মিলন মেলার আশে সবার চনমনে হৃদয়ের সাথে খেলে বেড়াচ্ছিল ঝলমলে রোদ। আর আজ বিদায় বেলায় ভাঙা হাট থেকে ফেরার পথে সবার হৃদয়ের জমাট ব্যথার সাথে ব্যথিত সুরে আবার কেমন গুমড়ো মুখে সুর মিলিয়েছে প্রকৃতি। দুটো দিন সত্যিই বড্ড কম পড়ে গেল। অনেক কিছুই রয়ে গেল অধরা। আসলে এমন সংসর্গ সব সময় অপূর্ণই থাকে। আশ মেটে না। এত কথা , এত সাহচর্য তবুও মনে হয় আরোও কতই যে রয়ে গেল বাকি। বড়দিনের মতো শুভ দিনে এক এক করে যখন সবাই এসে পৌঁছাতে শুরু হলো আগরতলা শহরের নির্ধারিত গন্তব্য ' হোটেল মার্শ '- এ সেদিনই বেজে উঠলো মিলন মেলার চূড়ান্ত নহবত। অতিথিবৎসল তিন বন্ধু চরকির মতো শুধু ছুটছিল যেন। দীর্ঘ ৪০ বছর পরে অনেকের সাথে অনেকের দেখা হতেই শুরু হলো বুকে জড়িয়ে ধরে এক সুরে দুটো অভুক্ত হৃদয়তন্ত্রীর সুর ফের মেলানোর পালা। প্রথম দিনে সমবেত প্রাতঃভ্রমণ শেষে বন্ধু দেবজি...
স্বপ্নের ফেরিওয়ালা