শেষেও নাকি ফিরে আসে ফের শুরুর বেলা অবিকল , নাহলে এগোতে এগোতে কেন ফিরে দেখা শুধু নিরন্তর ? যতটাই এগোই , পিছিয়ে যেন যেতে থাকি ততটাই । এই অনন্ত ট্রাপিজ - এই কি তবে জীবনের মানে ? শূন্য থেকে শূন্যই যার অতীত কিংবা ভবিতব্য ? এসব শব্দের আয়ুষ্কাল মাত্র একটি জীবন - এই সারসত্য কে জানে , কেই বা বোঝে ? যারা জানে তারা আছে অন্য কোথা , অন্য কোনোখানে ।
স্বপ্নের ফেরিওয়ালা