Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৮৪

এসো কবি রবি

এসো কবি রবি একটি নমস্কারে প্রভু আবার করি বন্দনা দিনগুলি যে সোনার খাঁচায় রইল না। বড় আশা করে ছিলাম যে পথ চেয়ে সংসারেতে চারি ধার দুঃখে আছে ছেয়ে। অশ্রুনদীর সুদূর পারে কেউ জানে না কোথায় আলো, আঁধার শুধু, মন মানে না। কোলাহল তো বারণ হলো বন্ধ বুলি তোমার পূজার ছলেই আমি দুঃখ ভুলি। প্রাণে গান নাই তবু আছে অভিমান প্রভু আমার, প্রিয় আমার হে মহীয়ান। আজি শুভ দিনে এসো প্রভু দুঃখহরা বরিষ ধরা মাঝে অঝোর শান্তি ধারা। এসো এসো হে বৈশাখ এসো কবি রবি মরণসাগর পারে দূরে যাক দুঃখ সবই। মলিন মুখে ফুটুক হাসি তোমার আগমনে প্রভু আমার, প্রিয় তোমায় নমি শুভক্ষণে।