Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৃঢ়বন্ধন ০৪-০৮-২০২৪

নির্মোহ সারল্যে ভরপুর প্রতীতি - ‘কবিতা তোমায় ভালোবেসে’

শক্তপোক্ত পেপারব্যাকের মধ্যে ছয় বাই নয়ের ২৬ পৃষ্ঠাজোড়া গ্লসি মোটা কাগজ জুড়ে কুড়িটি কবিতা । সবক ’ টি কবিতাই প্রায় পৃষ্ঠাজোড়া । বরাক কিংবা উত্তরপূর্বের কবিতাবিশ্বে চান্দ্রেয়ী দেব কনিষ্ঠ কবিদের মধ্যে অন্যতম । আপন নিষ্ঠা ও কবিতার প্রতি অনতিক্রম্য ভালোবাসার জেরে, প্রাতিষ্ঠানিক কাব্যশিক্ষাবিহীন, কাণ্ডারিবিহীন (পড়ুন প্রাতিষ্ঠানিক অভিভাবকত্বহীন) তরীর একেলা যাত্রী। সম্প্রতি প্রকাশিত হয়েছে কবির প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতা তোমায় ভালোবেসে’। নান্দনিক একটি প্রচ্ছদ প্রথমেই নজর কাড়ে যদিও প্রচ্ছদশিল্পীর নাম কোথাও খুঁজে পাওয়া গেল না। যেমন পাওয়া গেল না প্রতি পাতার আবছায়া অলংকরণের শিল্পীর নামও। শেষ প্রচ্ছদে রয়েছে সংক্ষিপ্ত সচিত্র কবি-পরিচিত। গ্রন্থের প্রকাশক কবি নিজে হলেও সম্পাদনায় রয়েছেন তাঁর মা শ্যামলী দেব ও বাবা চন্দন দেব। কবি তাঁর প্রথম কাব্যগ্রন্থটি সচিত্র উৎসর্গ করেছেন ‘দাদুভাই’ পীযূষকান্তি চাকি ও ‘আম্মা’ সুধারাণী দেবকে। পরবর্তী পৃষ্ঠায় শুভেচ্ছা বার্তাস্বরূপ অভিনন্দন পত্র লিখেছেন প্রাক্তন অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষিকা দেবী দাসগুপ্ত ও অপর্ণা ভৌমিক। নিখাদ সম্পাদকীয়তে কন্যার কবিতাপ...