Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩১৭

ইতিহাস কথা

অসময়ে অমন করে দাঁড়িয়ো না এসে সামনে । আমার যত নিক্তিধরা ছক যত দিন মান কালের হিসেবপত্র সব কেমন হিজিবিজি হয়ে হারিয়ে যায় মহাশূন্যে । তোমার স্পষ্ট অবয়ব কাঁপন ধরায় অঙ্গে অঙ্গে , কোথা থেকে যেন এক হাহাকার এসে মোচড় দিয়ে যায় বুকে । ইতিহাসের পাতাগুলো এক এক করে পালটে যেতে থাকে নিজে থেকে তার পাতায় পাতায় আঁকা থাকে ছবির পর ছবি , লিখা থাকে মহাকালের কথা , যাপন বেলার সাত কাহন । কথামুখ থেকে কথাশেষের ইতিবৃত্ত ।   কথাশেষের যত কথা , যত ব্যথা সব আছে সঞ্চিত - স্তরে স্তরে বাতিঘর বৃত্তান্তে - অসম যাপনের ইতিহাস ঘিরে ঘিরে ।