Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১৬

আলোকের দায়

সজ্জিত তরী এক , এইবই আর কিছু নয় হৃদয় আকাশ জুড়ে একা এক পূর্ণিমা চাঁদ । আলোকের দায় নিয়ে উদ্ ‌ ভাসিত নিসর্গ তরীখানি ভরা দেখি সোনার ফসল ভারে। দ্বিতীয় ফসলের মাদক আঘ্রাণে , ধূসর অঘ্রানে নিঃশেষিত প্রথম ফসল স্মৃতি , আর অভাবিত আগামীর দুরন্ত অধিকারে ফিরে দেখা শুধু বিমূর্ত যৌবন - কোলাজ ।   সেই কবে কে বা কারা মূর্ত হয়েছিল মননে ধরেছিল হাতে হাত, গেয়েছিল জীবনকোরাস আমিও শামিল হয়ে ছুটিয়েছি হৃদয়-তুরগ দামাল দাবানল হয়ে পুড়িয়েছি কত মনোবন। এ মন হয়েছে চঞ্চল, যাপিত ক্ষণ অবচেতন একদিন কেটে গেছে ঘোর, ফসল সন্ধানে । শিরদাঁড়া সোজা হতে প্রজন্ম পেরিয়ে চলে যায় আস্ত জীবন, ভিটেমাটির দায় ঝলসানো গৃহকোণ হৃদয়ে গেঁথে রয় আজীবন সেই ছবি বিলীন হতে হতে আসে আহ্বান ওরে গৃহবাসী, ছাড় দোর ছাড় - দেখ চেয়ে তরীখানি বাঁধা ঘাটে - অপেক্ষমান চল তবে শুরু হোক অনন্ত ভাসান।