সব কথা একদিন মিশে যায় বাতাসে তার মাঝে কিছু কথা জ্বলজ্বল লেখা থাকে কাল-ইতিহাসে। শিরোপরি হাত রেখে একদিন বলেছিল কেউ - বেঁচে থাকো বাবা , দীর্ঘজীবি হও। বিশ্বাস করিনি এতটুকু আমি , মননে স্বল্পায়ু আজ উদ্বৃত্ত আয়ুস্কাল নিয়ে সেই আশীর্বাণী ফেরি করি আমি জনে জনে। একদিন কথা বলেছিল উড়ন্ত এক সুখপাখি বলেছিল - থা কো থা কো , যাও কো থা কো থা ? যাইনি কোথাও এই দেহ , এই মন ছেড়ে তবু কোথা যাইনি আমি ? অবাধ গিয়েছি হৃদয় থেকে হৃদয়ে আসন পেতে বসে নতজানু হয়েছি হৃদয়ের কাছে। যে তুমি হৃদয়ে আমাকে ধরেছ কালাবধি আজ লেখা হোক তোমার নাম কাল-ইতিহাসে। কারো হাত ধরে একদিন প্রথম নেমেছি পথে আজ পথ চলতে চলতে সেই স্পর্শ-কাতর হাত বাড়াই তোমার পানে - এগোও ইতিহাস পথে , কাল থেকে কালান্তরে।
স্বপ্নের ফেরিওয়ালা