… টিউশন শেষে ঘরে ফেরা দেরি হলে অসীম প্রতীক্ষায় পথের বাঁকে ভেজা শাড়িতে , হ্যারিকেন হাতে তুমি নির্ভয় , নিরলস বিপন্ন সময়ে মা আমার জননী আমার । (কবিতা - মা) কিংবা - ...আমার আকাশ ছিল মায়ের আঁচল ডানহাত নাকি পক্ষাঘাতে অবশ তোমার যে হাত সাজাত নবান্নের উৎসব প্রকৃতির সংজ্ঞারূপ তোমরা সেই নারী আসো বারবার যে যাই বলুক দাঁড়িয়ে শিয়রে সয়েছ সংসার তাপ একা ও নীরবে... তোমার আরোগ্য আনুক ফুলের সৌরভ এবার নিজেরাই সাজাবে নবান্নের উৎসব। (কবিতা - মা এই আকাশে)। মা বিষয়ক এবং মাতৃবিষয়ক একগুচ্ছ কবিতার সমাহার কবি বিমলেন্দু চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘মা তুমি আকাশ’। কবির প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থ প্রকাশিত হওয়ার পর কবি বিমলেন্দু নিজেকে জারিত করে তুলেছেন উৎকর্ষের পরাকাষ্ঠায়। কুশিয়ারা থেকে মহাবাহু বিস্তৃত তাঁর কাব্যচারণ ভূমি। কবি আজ কবিতার উত্তরপূর্বে নিজেকে করে তুলেছেন অপরিহার্য যদিও দুর্ভাগ্যবশত এ যাবৎ এই একটিই কাব্যগ্রন্থ তাঁর প্রকাশিত হয়েছে। আলোচ্য গ্রন্থের অভ্যন্তরে যাবার পূর্বেই আছে বিশিষ্ট লেখক মানিক দাসের চার পৃষ্ঠা জোড়া ‘ গৌরচন্দ্রিকা ’ যেখানে আছে গ্রন্থের স্বকৃত চুলচেরা বিশ্লেষণ । ভূমিকা থেকে সরে গিয়ে বিমলেন্দ...
স্বপ্নের ফেরিওয়ালা