Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৩৯

সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটের নির্মোহ উপস্থাপন - বিকাশ সরকারের ‘উপন্যাস সংগ্রহ’

চারটি উপন্যাসের সংকলন - বিকাশ সরকারের ‘উপন্যাস সংগ্রহ’। ৪০৮ পৃষ্ঠার বোর্ড বাঁধাই সংকলনটির বিষয়ে ব্লার্বের পরিবর্তে শেষ মলাটে রয়েছে অতি সংক্ষিপ্ত বর্ণনা - যাকে বলা যেতে পারে খেই ধরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা কিংবা উপোদ্‌ঘাত । সেখান থেকে খানিক উদ্ধৃতি এখানে তুলে দেওয়াটা হয়তো অপ্রাসঙ্গিক হবে না - প্রতিটি উপন্যাসের বিস্তারিত আলোচনার পূর্বে এক মঙ্গলাচরণের আদলে। সাহিত্যগত সংজ্ঞা অনুযায়ী উপন্যাসের শ্রেণিবিভাগ বিন্যাসে যে ক’টি উপাদান রয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি হল সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, মনস্তাত্ত্বিক, আত্মজৈবনিক, প্রেমধর্মী এবং ঐতিহাসিক। প্রতিটি উপন্যাসই আসলে লেখা হয়ে থাকে এক নির্দিষ্ট সময়কালকে সম্বল করে। ঘোষিত বা অঘোষিত ভাবে। সেই হিসেবে অধিকাংশ উপন্যাস - তা যে কোনো বিষয়ের উপর আধারিত হোক না কেন - এক একটি ঐতিহাসিক উপন্যাস। শুধু ইতিহাস বইয়ের চরিত্রসমূহের উপর লেখা কাহিনিই যে ঐতিহাসিক উপন্যাসের মর্যাদা পেতে পারে এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাই এই ‘ঐতিহাসিক উপন্যাস’-এর বিতর্কটি বাদ দিলে কিংবা আলোচনায় রাখলেও অন্যান্য সবগুলি উপাদানই যেন খুঁজে পাওয়া যায় বিকাশের উপন্যাসে। এমনকি শেষ উপন্যাস যেটি আসলে...