পরাণ সখা বন্ধু হে আমার কত যে কথা ছড়ায় বাতাসে কত যে ব্যথা গুমরে হতাশে। অবেলায় কত যে গরজ জাগে হৃদয়ে বেলা শেষে কেন যে জাগে সুর হিন্দোলে। হৃদয়য় কেন যে আজ হয়েছে পাখির চোখ একটি সুষমায় পেয়েছে তাবৎ সুখ। আমি নিয়ত করি যুদ্ধ শুধু নিজেরই সাথে ভাবনার পায়ে লোহার শক্ত লাগাম পরাতে। সুখ স্বপ্নের অলীক ছবিটি ঢেউ এর পরে ঢেউ তোলে যায় রিক্ত হাহাকারে বিবর্ণ হৃদয় মাঝে। কসরতে কসরতেও আমি ব্যর্থ শুধুই পরাতে লাগাম অবুঝ মনে কে নেবে সেই দায়ভার বলো ? এসো হে বন্ধু, পরাণ সখা হোক না আবার ফের বাটোয়ারা যত না বলা ব্যথার শতেক কথা, শতেক যাতনা, শতেক ভাবনা। যেমন করে রাতের গভীরে বাটোয়ারায় কুড়িয়েছিলাম সুখ, তেমনি আবার হোক না ফের আজ উপচারে ব্যথার উপশম, উঠুক জেগে হৃদয়তন্ত্রী জুড়ে তানে তানে অরূপ সুরবাহার। তুমিই পারো মেটাতে হৃদয় শোক আনতে ফিরিয়ে বসন্ত বাহার। আজ হোক না কিছু অন্য কথা মৃত্যু শিয়রে কিছু কল্পজীবন কথা।
স্বপ্নের ফেরিওয়ালা