Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক প্রান্তজ্যোতি ২৩-০৭-২০২৪

উৎকর্ষ ও নান্দনিকতার সমাহার ‘শামিয়ানা’ - পঞ্চম বর্ষ, পঞ্চম সংখ্যা

খোলা আকাশের নীচে যেন তৈরি হচ্ছে একের পর এক শামিয়ানা । তার অবারিত অন্দরপথে এসে নিরন্তর জমা হচ্ছে চন্দ্র , সূর্য , নক্ষত্রের আলোকচ্ছটা - তত্ত্ব - মেধা - ধীশক্তির নান্দনিক সমাহার । এমনই আবহে সম্প্রতি হাতে এল পশ্চিমবঙ্গ সোসাইটির রেজিস্ট্রেশন তথা আইএসএসএনপ্রাপ্ত পত্রিকা ‘ শামিয়ানা ’ র পঞ্চম বর্ষ , পঞ্চম সংখ্যা ২০২৩ । ‘ শামিয়ানা ’ - সৃজনী ভাবনার গবেষণাগার । সম্পাদক শুদ্ধেন্দু চক্রবর্তী।   পত্রিকা হলেও এ আসলে ২৫৫ পৃষ্ঠার এক বিশাল গ্রন্থ । চারপৃষ্ঠাব্যাপী সম্পাদকীয় ‘ প্রাককথন ’- এ ভিতরগত সম্ভারের এক রূপরেখা টানা হয়েছে । সেই হিসেবে এবারের সংখ্যার পরিচিতিটা এমন - ‘পত্রিকার বিষয় ত্রিষ্টুপ। কিন্তু এই পত্রিকা ছন্দবিষয়ক বিশেষ সংখ্যা নয়। বরং ত্রিষ্টুপ ছন্দে লেখা সেইসব অনবদ্য, অবিনশ্বর সাহিত্যসৃষ্টির অক্ষয়তাকে স্পর্শ করার প্রচেষ্টা এই সংখ্যা। ...পত্রিকার তিনটি মূল ভাগ। প্রথম ভাগে বিশেষ ক্রোড়পত্র - ‘রসতত্ত্ব ফিরে দেখা’ । প্রথমে অভিলাষা এটাই ছিল যে ‘বীভৎস রস’ নিয়েই গোটা একটা সংখ্যা করব। ...আপাতত অঙ্কুরটুকু থাক এইখানে।’ দ্বিতীয় ভাগে বাংলাভাষার প্রিয় তিন অনবদ্য ও কালজয়ী কবি আলোক সরকার, ভাস্...