Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৭৯

প্রেমের অপরাধ

  প্রেমের অপরাধ   পাগলী মেয়ে , হৃদয়ের গভীর থেকে আলগা করে দে আমার দ্বিধা । দেমাক ছেড়ে শোধন করে ফেল মনের যত জমাট ক্ষোভের স্তুপ । আগমনি গানের সুরে জেগে উঠুক তোর মনন শোভন নারীরূপ । মান অপমান ফারাক রাখিস মেয়ে মেয়ে বেলা পেরিয়ে এলি কবে - আমারও তো অতীত ছেলে বেলা , কত আর বইবি মিথ্যে প্রেমের অপরাধ ? চেনা মুখের দোহাই পেড়ে অপমানে করিস যদি সৎকার রাখিস জেনে গরজ বড় বালাই আমার বয়েই গেছে তোকে নিয়ে ভাবি আমার জগৎ ভাবনাতে নেই তোর । বলিস কথা নিজের পরিচয়ে ' আমি অমুকের তমুক ' বলে তুই কেন করিস নিজের অপমান ? আমার তাতে যায় বা আসে কী আমার কাছে দামটুকু তোর কী ? মেকি কথায় যাদের করিস হেলা দুঃখ অপমান - তাদের দীর্ঘশ্বাসে পড়বে যে আঁচ তোরই জীবন পথে । জবরদস্তি রাখবি যারে দূরে আসবে ফিরে সেই তো বারে বারে । তার চে ' তুই বন্ধু হয়ে নিজেই শুদ্ধ থাক দেমাক ছেড়ে আপন গরিমায় - বিন্দাস তুই কেতায় বেঁচে থাক ।