Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত সৃষ্টির আঙিনায় শনিবারের ই-পত্রিকা ১২-০৪-২০২৪

ট্র্যানজিশন

পাশের বাড়ির মহুয়া বউদিকে রোজ ছাদে কাপড় মেলতে দেখে অমলেন্দু , সংক্ষেপে অমল । প্রথম প্রথম দেখতে না চাইলেও আপনাআপনিই ঘটে যায় ব্যাপারটা । শাড়ি , ব্লাউজ এবং আরোও কিছু ঝুলতে থাকে ক্লিপের বাঁধনে । সাথে সুরেলা কণ্ঠে রবীন্দ্র সংগীতের কলি । সাধারণত স্থায়ীটাই শুধু । ক্বচিৎ কখনো অন্তরার প্রথম লাইন । স্পষ্ট শোনা যায় না কান পাতলেও । দূরত্ব একটা ফ্যাক্টর বইকী । এমন আবহে রবীন্দ্র সংগীত যেন ঠিক মানানসই মনে হয় না অমলের । ক্যারে কিংবা লিপা হলে জমে উঠত পরিবেশ । কিন্তু কী আর করা ? মহুয়া বউদি প্রথম থেকেই রবীন্দ্র সংগীতের ফ্যান ফলোয়ার । তিন তলায় অমলের স্টাডি রুমের জানালা দিয়ে পাশের দোতলার ছাদ স্পষ্ট দেখা যায় বলেই এ দৃশ্য দেখতে হয় অমলকে । গত কয়েক বছরে এ দৃশ্য দৃশ্যায়িত হচ্ছে নিয়মিত যদিও এ নিয়ে আলাদা রকমের কোনও উত্তেজনা কিংবা আদিখ্যেতা নেই অমলের হৃদয়ে । মহুয়া বউদিও তাকায় না অন্যদিকে । এক মনে নিজের কাজ সেরে নেমে যায় সিঁড়ি ধরে । তবু এই ব্যাপারটি এক নৈমিত্তিক চাহিদায় পরিণত হয়েছে অমলের । কদাপি কোনোদিন , কখনও বউদি ছাদে না এলেও অনেকটা সময় ধরে জানালা দিয়ে অপলক তাকিয়ে থেকে অপেক্ষার প্রহর গোনে অমল । না এলে অপেক্ষা দীর...