Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক পত্রিকা শিলচর ২৪-০৯-২০২৪

এক সংগ্রামী সাহিত্য জীবন কথা 'মুখোমুখি বিকাশ সরকার'

একজন ব্যক্তিকে চিনতে, জানতে, তাঁর গুণের চুলচেরা বিশ্লেষণ করতে এবং জনসমক্ষে তাঁর পরিচিতি তুলে ধরতে সর্বাপেক্ষা উত্তম পন্থা হল সাক্ষাৎকার। এতে একদিকে যেমন তাঁর ব্যক্তিসত্তা থেকে শুরু করে জীবনজোড়া কাজকর্মের বিস্তৃত খতিয়ান তুলে ধরা যায় তেমনি পাঠক-দর্শকদের সামনে উন্মোচিত হয় তাঁর অন্তরাত্মার বিশেষত্ব। এমনই একটি কাজ করেছেন উত্তরপূর্বের অন্যতম নিরলস একজন সম্পাদক, কবি, লেখক ও প্রকাশক গোবিন্দ ধর। ত্রিপুরার স্রোত প্রকাশনার কর্ণধার গোবিন্দ নিজেরই প্রকাশনা থেকে প্রকাশ করেছেন এই আপন সাহিত্যবিশ্বের অন্যতম বহুচর্চিত, বহুনন্দিত এবং ব্যতিক্রমী ঘরানার কবি ও সাহিত্যিক বিকাশ সরকারের সাক্ষাৎকার সংগ্রহ বিষয়ক গ্রন্থ - ‘মুখোমুখী বিকাশ সরকার’। এখানে নিজের করা প্রশ্নের বাইরেও রয়েছে ইতিপূর্বে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা গৃহীত সাক্ষাৎকার থেকেও উঠে আসা কিছু প্রশ্নোত্তর। হার্ডবোর্ড বাঁধাইয়ের মধ্যে ১১১ পৃষ্ঠার এই গ্রন্থটিকে সাক্ষাৎকারদাতার এক অঘোষিত আত্মজীবনী বললেও হয়তো অত্যুক্তি হবে না।  কবি বিকাশ সরকার এক মহাযুদ্ধের ঘোড়া। কীভাবে একজন মানুষ গরিবির তলানি সীমা থেকে শুধু নিজেকে বাঁচানোই নয়, উৎকর্ষে গড়ে তুলতে পারেন তা...