হাড় জিরজিরে সব দিন আটপৌরে বুদবুদ ভাবনার মায়াময় রাতে আলো ছায়া অশরীরী ভ্রমে ছাপ ফেলে যায় স্বপ্নপথে। যে পথ দিয়ে উড়ু উড়ু মন রোজ সকালে পাখনা মেলে - স্বপ্নরঙিন আর ফিরে ফিরে আসে সাঁঝের বেলা। দিনভর ঝড় জল এক তাল কাদা কাঠফাটা রোদ্দুর জঠর দহন জ্বালা হাতের মুঠোয় কফিনবন্দি স্বপ্নশব। এ জীবন জমাট ধুলোর খণ্ড খণ্ড মাটির ডেলা - মিথ্যে সব।
স্বপ্নের ফেরিওয়ালা