Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ৩৪

ক্ষুদ্র পরিসরে বৃহৎ আয়োজন - শারদীয় ‘শতরূপা’

বিশ্বকবির ‘ কণিকা ’ য় ক্ষুদ্রের ব্যাপ্তি , ক্ষুদ্রের বিশিষ্টতা , তার উৎকৃষ্টতা , দায়বদ্ধতার অনাবিল রূপ খুঁজে পাওয়া যায় প্রবল ভাবে - ‘ প্রাচীরের গায়ে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোটো ফুল অতিশয় দীন । ধিক্ ‌- ধিক্ ‌ করে তারে কাননে সবাই সূর্য উঠি বলে তারে , ভালো আছ ভাই ?’ আপন সৌন্দর্যে , গরিমায় , বৈভবে তাই ক্ষুদ্রও মহতের কাছে অধিকতর গ্রহণযোগ্য । একই কথা হুবহু মিলে যায় মধ্য অসমের ক্ষুদ্র শহর লংকা থেকে সদ্য প্রকাশিত ত্রৈমাসিক বাংলা সাহিত্য পত্রিকা ‘শতরূপা’র শারদীয় সংখ্যার ক্ষেত্রে। সার্বিক ত্রয়োদশ সংখ্যা ১৪২৯ বাংলা । A5 মাপের ন্যূনতম ম্যাগাজিন সাইজে মাত্র ৪৮ পৃষ্ঠার একটি শারদীয় সংখ্যা । অথচ প্রচ্ছদ থেকে শুরু করে ভেতরের লেখালেখির গুণগত মাপে ‘ মহৎ ’- এর দৃষ্টি আকর্ষণে একশো ভাগ সফল এই সংখ্যা । সৌজন্যে কবি , সাহিত্যিক মনোজ কান্তি ধরের যত্নশীল , রুচিশীল সম্পাদনা । ‘ শতরূপা ’ সত্যিকার অর্থেই হয়ে উঠেছে অপরূপা । প্রথম পৃষ্ঠার সম্পাদকীয়র পর অপর পৃষ্ঠা থেকেই শুরু হয়ে গেছে লেখালেখির সম্ভার । অতিমারি , অতিবৃষ্টির উল্লেখে উঠে এসেছে শিলচর শহরের সাম্প্রতিক বন্যার কথাও । একেই বলে প্রাণের টান । ‘ মান...