অগুনতি না পাওয়া , ভাবনাজাল আর যানজট সরিয়ে যদি , প্রথম রাতে , একলা পথে জ্যোৎস্না চাদর গায়ে মেখে রোজ বেরোতে পারি পথে , জীবন এসে ধরা দেয় হাতের মুঠোয়। এ পৃথিবী কতটা একাকী , কতটা নিঃস্ব ধারা হৃদয়পুরে বাজে সে একতারা শূন্য আঁধার , আকাশ জুড়ে - শুধু একা চাঁদ , এক তারা। আত্মহারা সেই ক্ষণে যদি হারিয়ে ফেলি পথ , শিউলি এসে জানান দিয়ে যায় জাগো পথিক , আসছে কেউ - এ ঘোর শরৎ।
স্বপ্নের ফেরিওয়ালা